Showing posts with label Dakshina Kali. Show all posts
Showing posts with label Dakshina Kali. Show all posts

Thursday, October 31, 2024

ডুব রূপ সাগরে আমার মন [Dub Sagore Amar Mon]


 ডুব রূপ সাগরে আমার মন

ডুব-ডুব-ডুব রূপ সাগরে আমার মন,

ডুব-ডুব-ডুব রূপ সাগরে আমার মন,
তলাতল পাতাল খুঁজলে
তলাতল পাতাল খুঁজলে,
পাবি রে প্রেম রত্ন ধন
পাবি রে প্রেম রত্ন ধন,
ডুব-ডুব-ডুব রূপ সাগরে আমার মন,
ডুব-ডুব-ডুব রূপ সাগরে আমার মন।।

খোঁজ-খোঁজ-খোঁজ খুঁজলে পাবি
হৃদয়-মাঝে বৃন্দাবন,
খোঁজ খোঁজ খোঁজ খুঁজলে পাবি
হৃদয় মাঝে বৃন্দাবন,
দীপ-দীপ-দীপ জ্ঞানের বাতি
দীপ-দীপ-দীপ জ্ঞানের বাতি,
হৃদে জ্বলবে অনুক্ষণ
হৃদে জ্বলবে অনুক্ষণ,
ডুব-ডুব-ডুব রূপ সাগরে আমার মন,
ডুব-ডুব-ডুব রূপ সাগরে আমার মন,
তলাতল পাতাল খুঁজলে
তলাতল পাতাল খুঁজলে,
পাবি রে প্রেম রত্ন ধন
পাবি রে প্রেম রত্ন ধন,
ডুব-ডুব-ডুব রূপ সাগরে আমার মন,
ডুব-ডুব-ডুব রূপ সাগরে আমার মন।।

ড্যাং ড্যাং ড্যাং ডাঙায় ডিঙে
চালায় আবার সে কোন জন?
ড্যাং ড্যাং ড্যাং ডাঙায় ডিঙে
চালায় আবার সে কোন জন?
কুবীর বলে, "শোন শোন শোন"
কুবীর বলে, "শোন শোন শোন"
ভাব গুরুর শ্রীচরণ
ভাব গুরুর শ্রীচরণ,
ডুব-ডুব-ডুব রূপ সাগরে আমার মন,
ডুব-ডুব-ডুব রূপ সাগরে আমার মন,
তলাতল পাতাল খুঁজলে
তলাতল পাতাল খুঁজলে,
পাবি রে প্রেম রত্ন ধন
পাবি রে প্রেম রত্ন ধন,
ডুব-ডুব-ডুব রূপ সাগরে আমার মন,
ডুব-ডুব-ডুব রূপ সাগরে আমার মন
ডুব-ডুব-ডুব ডুব সাগরে আমার মন।।

Song: Link

Monday, September 21, 2020

তোমায় হৃদ মাঝারে রাখবো (Tomay Hrid Majhare Rakhbo)

 --::গান::--


তোমায় হৃদ মাঝারে রাখবো 


ওরে ছেড়ে দিলে সোনার গৌর

ক্ষ্যাপা ছেড়ে দিলে সোনার গৌর
আমরা আর পাব না, আর পাব না।

তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেবো না,
তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না।

ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না
ক্ষ্যাপা ছেড়ে দিলে সোনার গৌর
আর পাবো না না না, আর পাবো না। 
তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেবো না,
তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না।

ভূবনো মোহনো গোরা..
কোন মণিজনার মনোহরা (x2)
মণিজনার মনোহরা।
ওরে রাধার প্রেমে মাতোয়ারা
চাঁদ গৌর আমার রাধার প্রেমে মাতোয়ারা
ধূলায় যাই ভাই গড়াগড়ি।
যেতে চাইলে যেতে দেবো না, না না না।
যেতে চাইলে দেবো না না না যেতে দেবো না।
তোমায় হৃদয় মাঝে,
তোমায় হৃদয় মাঝে রাখিবো ছেড়ে দেবো না
তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না।

যাবো ব্রজের কুলে কুলে..
যাবো ব্রজের কুলে কুলে
আমরা মাখবো পায়ে রাঙ্গাধুলি
মাখবো পায়ে রাঙ্গাধুলি।
ওরে পাগল মন...
যাবো ব্রজের কুলে কুলে
মাখবো পায়ে রাঙ্গাধুলি
ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তারে
ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তারে।
চলে গেলে, চলে গেলে যেতে দেবো না,
না না, যেতে দেবো না।
তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেবো না,
তোমায় বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেবো না।

যে ডাকে চাঁদ গৌর বলে
ওগো ভয় কিগো তার ব্রজের কুলে (x2)
ভয় কি তার ব্রজের কুলে।
ওরে দ্বিজ ভূষণ চাঁদ বলে
ওরে দ্বিজ ভূষণ চাঁদ বলে
চরন ছেড়ে দেবো না না না ছেড়ে দেবো না।
তোমায় বক্ষ মাঝে,
তোমায় বক্ষ মাঝে রাখিবো ছেড়ে দেবো না।
তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না।

ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না
ক্ষ্যাপা ছেড়ে দিলে সোনার গৌর
আর পাব না না না আর পাব না।
তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না
তোমায় বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেবো না।