Showing posts with label Message. Show all posts
Showing posts with label Message. Show all posts

Wednesday, October 14, 2020

গুরুদেব দয়া কর দীনজনে (গান) [Gurudeb Doya Koro Dinjone (Song)]

 --::গান::-- 
গুরুদেব দয়া কর দীনজনে

ভব - সাগর - তারণ - কারণ হে, রবি নন্দন বন্ধন খণ্ডন হে,
শরণাগত কিঙ্কর ভীতমনে, গুরুদেব দয়া কর দীনজনে ||
হৃদি কন্দর তামস ভাস্কর হে, তুমি বিষ্ণু প্রজাপতি শঙ্কর হে,
পরব্রহ্ম পরাৎপর বেদভনে, গুরুদেব দয়া কর দীনজনে ||
মন বারণ শাসন অংকুর হে, নর ত্রাণ তোরে হরি চাক্ষুষ হে,
গুণগান পরায়ন দেবগণে, গুরুদেব দয়া কর দীনজনে ||
কুলকুণ্ডলিনী ঘুম ভঞ্জক হে, হৃদি গ্রন্থি বিদারণ কারক হে,
মম মানস চঞ্চল রাত্র দিনে, গুরুদেব দয়া কর দীনজনে ||
রিপু সূদন মঙ্গল নায়ক হে, সুখ শান্তি বরাভয় দায়ক হে,
ত্রয় তাপ হরে তব নাম গুনে, গুরুদেব দয়া কর দীনজনে ||
অভিমান প্রভাব বিমর্দক হে, গতিহীন জনে তুমি রক্ষক হে,
চিত শঙ্কিত বঞ্চিত ভক্তি ধনে, গুরুদেব দয়া কর দীনজনে ||
তব নাম সদা শুভ সাধক হে, পতিতাধম মানব পাবক হে,
মহিমা তব গোচর শুদ্ধ মনে, গুরুদেব দয়া কর দীনজনে ||
জয় সদ্গুরু ঈশ্বর প্রাপক হে, ভব রোগ বিকার বিনাশক হে,
মন যেন রহে তব শ্রীচরণে, গুরুদেব দয়া কর দীনজনে ||


Song: Link

Saturday, October 10, 2020

এই হরিনাম তুমি গাইবে কবে (গান) [Ei Harinaam Tumi Gaibe Kobe (Song)]

  --::গান::-- 

এই হরিনাম তুমি গাইবে কবে

কত সাধনার ফলে, এমন মানব জনম পেলে,
দু'দিন বাদেই সবাই চলে যাবে,
এই হরিনাম তুমি গাইবে কবে ?

সংসার মায়ায় করি অভিনয়,
মানুষে মানুষে শুধু পরিচয় |
হরি নাম ভজ নামেতে শান্তি পাবে,
কত সাধনার ফলে, এমন মানব জনম পেলে,
দু'দিন বাদেই সবাই চলে যাবে,
এই হরিনাম তুমি গাইবে কবে ?

কি সুখ পেলে তুমি দুনিয়ায়,
দুঃখেরি আগুনেতে পুড়ে হলে ছাই |
হরি নাম ছাড়া আর কি আছে ভবে |
কত সাধনার ফলে, এমন মানব জনম পেলে,
দু'দিন বাদেই সবাই চলে যাবে,
এই হরিনাম তুমি গাইবে কবে ?

সমীরণের গান শুধু সাধনা,
আপনাদের চরণে আমার বাসনা |
গঙ্গাধরের গান শুধু সাধনা,
আপনাদের চরণে আমার বাসনা |
সুন্দর দেহটা পুড়ে ছাই হবে,
এই সুন্দর দেহটা পুড়ে ছাই হবে |
কত সাধনার ফলে, এমন মানব জনম পেলে,
দু'দিন বাদেই সবাই চলে যাবে,
এই হরিনাম তুমি গাইবে কবে ?

Thursday, October 1, 2020

একদিন মাটির ভিতরে (গান) [Ekdin Matir Bhitore (Song)]



 --::গান::-- 
একদিন মাটির ভিতরে

একদিন মাটির ভিতরে হবে ঘর,
রে মন আমার, কেন বান্ধ দালান ঘর ||

প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে,
ধরা ধামে সবি রবে তুমি যাবে চলে |
বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুতো,
সকলি হবে তোমার পর |
রে মন আমার, কেন বান্ধ দালান ঘর ||

দেহ তোমার চর্মচর গলে পচে যাবে,
শিরার উপর শিরা গুলি ছিন্ন ভিন্ন হবে |
মনুড মেরুদন্ড সবি, হবে খন্ড খন্ড,
পরে রবে মাটির উপর |
রে মন আমার, কেন বান্ধ দালান ঘর ||

রূপেরই গৌরবে সাজিয়েছ সাজ,
সোনা দানা কত কি আর রাজকীয় পোশাক |
যেদিন প্রাণ চলে যাবে, সবি পরে রবে,
গায়ে দিবে মার্কিন থান |
রে মন আমার, কেন বান্ধ দালান ঘর ||