Showing posts with label Swami Vivekananda. Show all posts
Showing posts with label Swami Vivekananda. Show all posts

Saturday, January 30, 2021

চমৎকার (গান) [Chomotkar (Shyama Song)]

                                                                            


--::গান::-- 
চমৎকার

চমৎকার................
অপার, জগত রচনা তোমার,
শোভার হাহাকার
বিশ্ব সংসার |
চমৎকার .....

অজুত তারক চমকে
রতন কাঞ্চন হায় |
কত চন্দ্র, কত সূর্য,
নাহি অন্ধকার |

শোভে বসুন্ধরা,
ধনধান্য ময় হায় |
পূর্ণ তোমারও ভান্ডার
হে মহেশ..................
আগমন লব তায় |
ধন্য তুমি ধন্য এই
গীতি অনিবার |

Wednesday, October 14, 2020

গুরুদেব দয়া কর দীনজনে (গান) [Gurudeb Doya Koro Dinjone (Song)]

 --::গান::-- 
গুরুদেব দয়া কর দীনজনে

ভব - সাগর - তারণ - কারণ হে, রবি নন্দন বন্ধন খণ্ডন হে,
শরণাগত কিঙ্কর ভীতমনে, গুরুদেব দয়া কর দীনজনে ||
হৃদি কন্দর তামস ভাস্কর হে, তুমি বিষ্ণু প্রজাপতি শঙ্কর হে,
পরব্রহ্ম পরাৎপর বেদভনে, গুরুদেব দয়া কর দীনজনে ||
মন বারণ শাসন অংকুর হে, নর ত্রাণ তোরে হরি চাক্ষুষ হে,
গুণগান পরায়ন দেবগণে, গুরুদেব দয়া কর দীনজনে ||
কুলকুণ্ডলিনী ঘুম ভঞ্জক হে, হৃদি গ্রন্থি বিদারণ কারক হে,
মম মানস চঞ্চল রাত্র দিনে, গুরুদেব দয়া কর দীনজনে ||
রিপু সূদন মঙ্গল নায়ক হে, সুখ শান্তি বরাভয় দায়ক হে,
ত্রয় তাপ হরে তব নাম গুনে, গুরুদেব দয়া কর দীনজনে ||
অভিমান প্রভাব বিমর্দক হে, গতিহীন জনে তুমি রক্ষক হে,
চিত শঙ্কিত বঞ্চিত ভক্তি ধনে, গুরুদেব দয়া কর দীনজনে ||
তব নাম সদা শুভ সাধক হে, পতিতাধম মানব পাবক হে,
মহিমা তব গোচর শুদ্ধ মনে, গুরুদেব দয়া কর দীনজনে ||
জয় সদ্গুরু ঈশ্বর প্রাপক হে, ভব রোগ বিকার বিনাশক হে,
মন যেন রহে তব শ্রীচরণে, গুরুদেব দয়া কর দীনজনে ||


Song: Link

Thursday, October 3, 2019

অন্তরে জাগিছো গো মা (গান) [Ontore Jagicho Go Ma (Song)]


 --::গান::-- 
অন্তরে জাগিছো গো মা

অন্তরে জাগিছো গো মা অন্তরযামিনী,
কোলে করে আছ মোরে দিবস যামিনী |
অধম সুতের প্রতি, কেন এত স্নেহপ্রীতি,
প্রেমে আহা ! একেবারে যেন পাগলিনী |
কখনো আদর করি, কখনো সবলে ধরি,
পিয়াও অমৃত, শুনাও সুমধুর কাহিনী |
নিরবধি অবিচারে কত ভালোবাসো মোরে,
উদ্ধারিছ বারে বারে, পতিতোদ্ধারিনী |
বুঝেছি এবার সার, মা আমার আমি মার্,
চলিব সুপথে সদা শুনি তব বাণী |
করি মাতৃস্তন্য পান, হব বীর বলবান,
আনন্দে গাহিব জয় ব্রাহ্মসনাতনী |