Showing posts with label Shyama Sangeet. Show all posts
Showing posts with label Shyama Sangeet. Show all posts

Thursday, October 31, 2024

ডুব রূপ সাগরে আমার মন [Dub Sagore Amar Mon]


 ডুব রূপ সাগরে আমার মন

ডুব-ডুব-ডুব রূপ সাগরে আমার মন,

ডুব-ডুব-ডুব রূপ সাগরে আমার মন,
তলাতল পাতাল খুঁজলে
তলাতল পাতাল খুঁজলে,
পাবি রে প্রেম রত্ন ধন
পাবি রে প্রেম রত্ন ধন,
ডুব-ডুব-ডুব রূপ সাগরে আমার মন,
ডুব-ডুব-ডুব রূপ সাগরে আমার মন।।

খোঁজ-খোঁজ-খোঁজ খুঁজলে পাবি
হৃদয়-মাঝে বৃন্দাবন,
খোঁজ খোঁজ খোঁজ খুঁজলে পাবি
হৃদয় মাঝে বৃন্দাবন,
দীপ-দীপ-দীপ জ্ঞানের বাতি
দীপ-দীপ-দীপ জ্ঞানের বাতি,
হৃদে জ্বলবে অনুক্ষণ
হৃদে জ্বলবে অনুক্ষণ,
ডুব-ডুব-ডুব রূপ সাগরে আমার মন,
ডুব-ডুব-ডুব রূপ সাগরে আমার মন,
তলাতল পাতাল খুঁজলে
তলাতল পাতাল খুঁজলে,
পাবি রে প্রেম রত্ন ধন
পাবি রে প্রেম রত্ন ধন,
ডুব-ডুব-ডুব রূপ সাগরে আমার মন,
ডুব-ডুব-ডুব রূপ সাগরে আমার মন।।

ড্যাং ড্যাং ড্যাং ডাঙায় ডিঙে
চালায় আবার সে কোন জন?
ড্যাং ড্যাং ড্যাং ডাঙায় ডিঙে
চালায় আবার সে কোন জন?
কুবীর বলে, "শোন শোন শোন"
কুবীর বলে, "শোন শোন শোন"
ভাব গুরুর শ্রীচরণ
ভাব গুরুর শ্রীচরণ,
ডুব-ডুব-ডুব রূপ সাগরে আমার মন,
ডুব-ডুব-ডুব রূপ সাগরে আমার মন,
তলাতল পাতাল খুঁজলে
তলাতল পাতাল খুঁজলে,
পাবি রে প্রেম রত্ন ধন
পাবি রে প্রেম রত্ন ধন,
ডুব-ডুব-ডুব রূপ সাগরে আমার মন,
ডুব-ডুব-ডুব রূপ সাগরে আমার মন
ডুব-ডুব-ডুব ডুব সাগরে আমার মন।।

Song: Link

Thursday, April 15, 2021

কালো মেয়ের পায়ের তলায় (শ্যামা সঙ্গীত) [Kalo Meyer Payer Tolay (Shyama Sangeet)]

 



কালো মেয়ের পায়ের তলায় (শ্যামা সঙ্গীত)
কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচন।
কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচন।
রূপ দেখে দেয় বুক পেতে শিব
রূপ দেখে দেয় বুক পেতে শিব যার হাতে মরণ বাঁচন।
দেখে যা আলোর নাচন।
কালো মেয়ের পায়ের তলায়

কালো মায়ের আঁধার কোলে শিশু রবি শশী দোলে
কালো মায়ের আঁধার কোলে শিশু রবি শশী দোলে
একটুখানি রূপের ঝলক
মায়ের একটুখানি রূপের ঝলক স্নিগ্ধ বিরাট নীল–গগন।
দেখে যা আলোর নাচন।
কালো মেয়ের পায়ের তলায়

পাগলী মেয়ে এলোকেশী নিশীথিনীর দুলিয়ে কেশ
নেচে বেড়ায় দিনের চিতায় লীলার রে তার নাই কো শেষ।
সিন্ধুতে মা’র বিন্দুখানিক
ঠিকরে পড়ে রূপের মানিক
বিশ্বে মায়ের রূপ ধরে না মা আমার তাই দিগ্‌–বসন।।
দেখে যা আলোর নাচন।
কালো মেয়ের পায়ের তলায়
দেখে যা আলোর নাচন।
কালো মেয়ের পায়ের তলায়
দেখে যা আলোর নাচন।

Song: Kalo Meyer Payer Tolay
Type: Nazrulgiti (Shayamasangeet)
Raga: Joinpuri (জৌনপুরী)
Taal: Dadra (দাদরা)

Song: Link

Friday, March 12, 2021

মন কেন মায়ের চরণ ছাড়া (সঙ্গীত) [Mon Keno Mayer Choron Chara (Song)]



--::ভক্তিমূলক সঙ্গীত::--
মন কেন মায়ের চরণ ছাড়া

মন কেন মায়ের চরণ ছাড়া
ও মন ভাব শক্তি, পাবে মুক্তি, বাঁধ দিয়া ভক্তি দাড়া |

নয়ন থাকতে দেখলে না মন,
কেমন তোমার কপাল পোড়া |
মা ভক্তে ছলিতে তনয়া রূপেতে, বেঁধে গেলেন ঘরের বেড়া |

মায়ে যত ভালোবাসে, বুঝা যাবে মৃত্যু শেষে,
মোলে দণ্ড দু'চার কান্নাকাটি, শেষে দিবে গোবর ছড়া |

ভাই বন্ধু দারা সুত, কেবল মাত্র মায়ার গোড়া,
দোসর বস্ত্র গায়ে দিবে মেটে কলসি, কড়ি দিবে অষ্টকড়া |

অঙ্গের যত আভরণ, সকলই করিবে হরণ,
দোসর বস্ত্র গায়ে দিবে, চারকোণা মাঝখানে ফাঁড়া |

যেই ধ্যান একমনে, সেই পাবে মা তোমার তারা,
তখন একবার এসে কন্যারূপে, রামপ্রসাদের বেঁধো বেড়া |

Thursday, February 11, 2021

মায়ের মূর্তি গড়াতে চাই (শ্যামা সঙ্গীত) [Mayer Murti Gorate Chi (Shyama Sangeet)]


মায়ের মূর্তি গড়াতে চাই (শ্যামা সঙ্গীত)

মায়ের মূর্তি গড়াতে চাই, মনের ভ্রমে মাটি দিয়ে (২)
মায়ের মূর্তি গড়াতে চাই
মা দেখি কি মাটির মেয়ে
মিছে ঘাটি মাটি নিয়ে
মায়ের মূর্তি গড়াতে চাই
মনের ভ্রমে মাটি দিয়ে
মায়ের মূর্তি গড়াতে চাই
পড়ে ও সে মুন্ড মালা, সে মাটি কি মাটির বালা (২)
মাটি তে কি মনের জ্বালা
দিতে পাড়ে নিভাইয়া
মায়ের মূর্তি গড়াতে চাই
মনের ভ্রমে মাটি দিয়ে
মায়ের মূর্তি গড়াতে চাই
শুনেছি মা তোর রং কালো, সে কালোতে ভুবন আলো (২)
মায়ের মতো হয় কি কালো
মাটিতে রং মাখাইয়ে
মায়ের মূর্তি গড়াতে চাই
মনের ভ্রমে মাটি দিয়ে
মায়ের মূর্তি গড়াতে চাই
অশুভনাশিনী কালী, সেকি মাটির ঘট বিছালি (২)
কে ঘুচাবে মনের কালি
প্রসাদে কালী দিখাইয়ে
মায়ের মূর্তি গড়াতে চাই
মনের ভ্রমে মাটি দিয়ে
মায়ের মূর্তি গড়াতে চাই
মা দেখি কি মাটির মেয়ে
মিছে ঘাঁটি মাটি নিয়ে
(মায়ের মূর্তি গড়াতে চাই, মনের ভ্রমে মাটি দিয়ে(২)
মায়ের মূর্তি গড়াতে চাই

Saturday, January 30, 2021

চমৎকার (গান) [Chomotkar (Shyama Song)]

                                                                            


--::গান::-- 
চমৎকার

চমৎকার................
অপার, জগত রচনা তোমার,
শোভার হাহাকার
বিশ্ব সংসার |
চমৎকার .....

অজুত তারক চমকে
রতন কাঞ্চন হায় |
কত চন্দ্র, কত সূর্য,
নাহি অন্ধকার |

শোভে বসুন্ধরা,
ধনধান্য ময় হায় |
পূর্ণ তোমারও ভান্ডার
হে মহেশ..................
আগমন লব তায় |
ধন্য তুমি ধন্য এই
গীতি অনিবার |

Friday, December 21, 2018

আমি দুচোখ ভরে (শ্যামা সঙ্গীত) [Aami Duchokh Bhore (Shyama Sangeet)]


--::শ্যামা সঙ্গীত::-- 
 আমি দুচোখ ভরে (শ্যামা সঙ্গীত) (গায়ক: মান্না দে)

আমি দুচোখ ভরে ভুবন দেখি মায়ের দেখা পাই না,
আমি হাজার গান তো  গেয়ে শোনাই
 মায়ের গান তো গাই না|
আমি কেতাব খুলে জ্ঞান নিয়ে যাই 
ভালোবাসার চেতনা চাই, (২)
শুধু যাঁর চেতনায় চেতন আমার
চিনতে তাঁকেই  চাই না| (২)
আমি এই পৃথিবীর মাটি নিয়ে
 করি অনেক যত্ন,
ফসল ফলাই ফুলকে ফোটাই
 পাইযে মানিক রত্ন |
শুধু মার প্রতিমার মাটি আমি (২)
 জানি  নাকো কত দামি, (২)
এই  মার মমতার কি ক্ষমতা (২)
বুঝতে আজও চাই না |


Song: Link