Showing posts with label Pannalal Bhattacharya. Show all posts
Showing posts with label Pannalal Bhattacharya. Show all posts

Thursday, April 15, 2021

কালো মেয়ের পায়ের তলায় (শ্যামা সঙ্গীত) [Kalo Meyer Payer Tolay (Shyama Sangeet)]

 



কালো মেয়ের পায়ের তলায় (শ্যামা সঙ্গীত)
কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচন।
কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচন।
রূপ দেখে দেয় বুক পেতে শিব
রূপ দেখে দেয় বুক পেতে শিব যার হাতে মরণ বাঁচন।
দেখে যা আলোর নাচন।
কালো মেয়ের পায়ের তলায়

কালো মায়ের আঁধার কোলে শিশু রবি শশী দোলে
কালো মায়ের আঁধার কোলে শিশু রবি শশী দোলে
একটুখানি রূপের ঝলক
মায়ের একটুখানি রূপের ঝলক স্নিগ্ধ বিরাট নীল–গগন।
দেখে যা আলোর নাচন।
কালো মেয়ের পায়ের তলায়

পাগলী মেয়ে এলোকেশী নিশীথিনীর দুলিয়ে কেশ
নেচে বেড়ায় দিনের চিতায় লীলার রে তার নাই কো শেষ।
সিন্ধুতে মা’র বিন্দুখানিক
ঠিকরে পড়ে রূপের মানিক
বিশ্বে মায়ের রূপ ধরে না মা আমার তাই দিগ্‌–বসন।।
দেখে যা আলোর নাচন।
কালো মেয়ের পায়ের তলায়
দেখে যা আলোর নাচন।
কালো মেয়ের পায়ের তলায়
দেখে যা আলোর নাচন।

Song: Kalo Meyer Payer Tolay
Type: Nazrulgiti (Shayamasangeet)
Raga: Joinpuri (জৌনপুরী)
Taal: Dadra (দাদরা)

Song: Link

Tuesday, October 22, 2019

সময় তো থাকবে না গো মা (শ্যামা সঙ্গীত) [Samay To Thankbe Na Go Ma (Shyama Sangeet)]


 --::শ্যামা সঙ্গীত::-- 
সময় তো থাকবে না গো মা (গায়ক: পান্নালাল ভট্টাচার্যী)

মা...........গো.....................
মা...........মা.......................গো!
সময় তো থাকবে না গো মা, কেবল মা তোর কথা রবে. (২)
কথা রবে কথা রবে মা. জগতে কলঙ্ক রবে |
ভলো কিবা মন্দ কালী, অবশ্য এক দাঁড়াইবে | (২)
সাগরে যার বিছানা মা, শিশিরে তার কী করিবে? (২)
জগতে কলঙ্ক রবে |

দুঃখে দুঃখে জড়োজড়ো, আর কত মা দুঃখ দিবি? (২)
মা..............
কেবল মাত্র দূর্গা নাম, শ্যামা নামে কলঙ্ক রতিবে? (২)
জগতে কলঙ্ক রবে |

Thursday, September 19, 2019

তোর মতো মা এতো আপন (শ্যামা সঙ্গীত) [Tor Moto Ma Eto Aapon (Shyama Sangeet)]


 --::শ্যামা সঙ্গীত::-- 
তোর মতো মা এতো আপন (গায়ক: পান্নালাল ভট্টাচার্যী)

তোর মতো মা এতো আপন, কে আর শ্যামা আমার আছে | (২)
তুই যদি মা মুখ ফিরাবি, যাব তবে কাহার কাছে ? (২)

যত ধূলা আমার গায়ে, সে সব মাগো দে মুছায়ে | (২)
কোলে নে মা হাত বাড়ায়ে, রেখে দে তোর বুকের মাঝে | (২)
তোর মতো মা এতো আপন, কে আর শ্যামা আমার আছে |

সুখে-দুঃখে দিনে রাতে, মা তুই আমার থাকিস সাথে | (২)
স্নেহ শীতল কোল যে আমার, তপ্ত পরান কেবল যাচে |
যদি যেতে চাই মা দূরে, বাঁধিস আমায় স্নেহের ডোরে | (২)
তোর সোহাগে, তোর প্রেমে মা, তোর জীবনে থাকবো বেঁচে | (২)
তোর মতো মা এতো আপন, কে আর শ্যামা আমার আছে |

Friday, September 13, 2019

শত নামে কত জনে (শ্যামা সঙ্গীত) [Soto Name Koto Jone (Shyama Sangeet)]


 --::শ্যামা সঙ্গীত::-- 
শত নামে কত জনে (গায়ক: পান্নালাল ভট্টাচার্যী)

শত নামে কত জনে, ডাকে যে তোমায়, দাও মা সাড়া.... (২)
বিপদ তারিণী হও বিপদে সবার,
তুমি যে তারা |

ভূলোকে পূজিতা তুমি, তুমি ধূমাবতী, তুমি মাগো দেহান্তরে, লক্ষী-স্বরস্বতী | (২)
জয়ন্তী মঙ্গলা কালী, তুমি বসুধারা | 
শত নামে কত জনে, ডাকে যে তোমায়, দাও মা সাড়া.... (২)
বিপদ তারিণী হও বিপদে সবার,
তুমি যে তারা |

কত রূপে কত ভাবে, তোমারে জানি,
শিবা তুমি সহচর, ডমরু পানি |
নও গো নন্দিনী মা গো, তুমি যে বগলা,
মহাশক্তি রূপিনী মা, তুমি যে কমলা |
মুকি পায় মহানামে, পাপী তাপী যারা,
শত নামে কত জনে, ডাকে যে তোমায়, দাও মা সাড়া.... (২)
বিপদ তারিণী হও বিপদে সবার,
তুমি যে তারা |

Tuesday, September 10, 2019

ওই শ্যামা বামা কে? (শ্যামা সঙ্গীত) [Oi Shyma bama Ke? (Shyama Sangeet)]


 --::শ্যামা সঙ্গীত::-- 
ওই শ্যামা বামা কে? (গায়ক: পান্নালাল ভট্টাচার্যী)

ওই শ্যামা বামা কে?
তনু তলি তাঞ্জন, সরোদ সুধাকর, মনতল বদনি রে |
শোনিত শোভিত ত্বরিত জরিত, নবকন ঝলকে |

বিপরীত একি কাজ, লাজ ছেড়েছে দূরে, গৈরথ রথী গজ,বাজে বয়ানে পুড়ে | (২)
মমদল প্রবল, সকল হতবল | (২)
চঞ্চল বিকল, হৃদয় চমকে |
ওই শ্যামা বামা কে?

প্রচন্ড প্রতাপরাশি, মৃত্যুরূপিনী, ওইতো মরিতো পদে, এ কেমন কামিনী | (২)
হিম ভবার নব, তারণ হেতু, যুগল চরণ তব, করিয়াছে সেতু | (২)
কল অতিক অবিরাম, প্রসাদ করে রঞ্জন,
গুরু কৃপা লেহ, যাননি কালীকে | 

Wednesday, September 4, 2019

মাগো মুছিয়ে দে মোর (শ্যামা সঙ্গীত) [Ma Go Muchiye De More (Shyama Sangeet)]


 --::শ্যামা সঙ্গীত::-- 
মাগো মুছিয়ে দে মোর (গায়ক: পান্নালাল ভট্টাচার্যী)

মা গো...................
মাগো মুছিয়ে দে মোর, এ দুইটা নয়ন, মুছিয়ে দে স্নেহ  ভরে | (২)
নাম যদি তোর দুঃখ হরা, ছেলের কেন নয়ন জলে |
মাগো মুছিয়ে দে মোর, এ দুইটা নয়ন, মুছিয়ে দে স্নেহ  ভরে |

যে রূপে তোর জগৎ আলো, সে যদি হয় কালো, (২)
আমার ভূবন দুঃখের কালোয়, হয় না কেন আলো? (২)
জ্বালিয়ে দেব দুঃখের কালো, শিখায় শিখায় আমার ভুবন, জ্বালিয়ে দেব |
জ্বালবো আলো আপন দুঃখের অগ্নি শিখায় এই ভুবনে করবো আলো |
তোর পাদপদ্ম হতে দে মা, সুধা বিন্দু ক্ষণে |
সেই করুণা পাই যদি মা..... (২)
দুঃখে কে বা ডরে, মা গো দুঃখে কে বা ডরে?
মাগো মুছিয়ে দে মোর, এ দুইটা নয়ন, মুছিয়ে দে স্নেহ  ভরে | 

Tuesday, August 27, 2019

মায়ের পায়ের জবা হয়ে (শ্যামা সঙ্গীত) [Mayer Paye Joba Hoye (Shyama Sangeet)]


 --::শ্যামা সঙ্গীত::-- 
মায়ের পায়ের জবা হয়ে (গায়ক: পান্নালাল ভট্টাচার্যী)

মায়ের পায়ের জবা হয়ে, ওঠনা ফুটে মন | (২)
তার গন্ধ না থাক, যা আছে সে নীড়ে ভুয়ো আবরণ |
মায়ের পায়ের জবা হয়ে, ওঠনা ফুটে মন |

জানি জুঁই-মালতি হয়, কত গন্ধ যে ছড়ায়, তবু ঘরের ছেলে পরের কাছে নিজেরে বিলায় | (২)
ওরে তোর মতো যে নেইকে তাদের, মায়ে পোয়ে আলাপন |
মায়ের পায়ের জবা হয়ে, ওঠনা ফুটে মন |

আমার তাই তো লাগে ভয়, প্রলোভনের ফাঁদে পড়ে, হই বুঝি বা ক্ষয় | (২)
ওরে যেন ভুলিস না, তোর দয়াময়ী মা, তার রক্ত মাখা কালো রূপে, ঘোচায় কালিমা | (২)
ও মন তাই বলি আয়, ওই রাঙা পায়ে করি আত্মসমর্পণ |
মায়ের পায়ের জবা হয়ে, ওঠনা ফুটে মন |

Monday, August 19, 2019

সদানন্দময়ী কালী (শ্যামা সঙ্গীত) [Sadanondo Moyi Kali (Shyama Sangeet)]


 --::শ্যামা সঙ্গীত::-- 
সদানন্দময়ী কালী (গায়ক: পান্নালাল ভট্টাচার্যী)

সদানন্দময়ী কালী, মহাকালের মনমোহিনী | (২)
তুমি আপনি নাচ, আপনি গাও মা,
আপনি দাও মা করতালি |
সদানন্দ ময়ী কালী ||

আদি ভূতা সনাতনী, শুন্য রূপী শশী ভালি , (২)
ব্রম্মান্ড ছিল না যখন, (২)
মুণ্ডমালা কোথায় পেলি |
সদানন্দ ময়ী কালী ||

সবে মাত্র তুমি যন্ত্রী, আমরা তোমার যন্ত্রে চলি, (২)
যেমন রাখো তেমনি থাকি মা, (২)
যেমন বলাও তেমনি বলি |
অশান্ত কমলাকান্ত, দিয়ে বলে গালাগালি,
এবার সর্বনাশী ধরে অসি, ধর্মাধর্ম দুইটা পেলি |
সদানন্দ ময়ী কালী || 

Saturday, August 3, 2019

মা গো আনন্দময়ী (শ্যামা সঙ্গীত) [Maa Go Anandomoyi (Shyama Sangeet)]


 --::শ্যামা সঙ্গীত::-- 
মা গো আনন্দময়ী (গায়ক: পান্নালাল ভট্টাচার্যী)

মা গো আনন্দময়ী, নিরানন্দ কোরো না | (২)
তোমার ও দুটি চরণ, বিনে আমার মন, (২)
অন্য কিছু আর জানে না |

ভবানী বলিয়ে ভবে যাব চলে, মনে ছিল এই বাসনা, (২)
অকূল পাথারে ডুবাবে আমারে, স্বপনেও তাতো জানিনা |
মা গো আনন্দময়ী |

অহর্নিশি শ্রী দূর্গা নামে ভাসি, দুঃখরাশি তবু গেল না, (২)
আমি যদি মরি, প্রহর সুন্দরী, দূর্গা নাম তো কেউ লবে না |
মা গো আনন্দময়ী |  

Tuesday, July 30, 2019

চিন্তাময়ী তারা তুমি মা (শ্যামা সঙ্গীত) [Chintamoyi Tara Tumi Ma (Shyama Sangeet)]


 --::শ্যামা সঙ্গীত::-- 
চিন্তাময়ী তারা তুমি মা (গায়ক: পান্নালাল ভট্টাচার্যী)

চিন্তাময়ী তারা তুমি
আমার চিন্তা করেছো কি? (২)
নামে জগৎ চিন্তাহরা, কিন্তু কাজে তেমন কই মা দেখি?

প্রভাতে দাও অর্থচিন্তা, মধ্যাহ্নে দাও জঠর চিন্তা,
সায়াহ্নে দাও অলস চিন্তা, বল মা তোকে কখন ডাকি?
নামে জগৎ চিন্তাহরা, কিন্তু কাজে তেমন কই মা দেখি?
চিন্তাময়ী তারা তুমি মা.........

দিয়েছ এক মায়া চিন্তে, সদাই করি তাই চিন্তে,
না পারিলাম তোমার চিনতে মা......... (২)
চিন্তাকূপে ডুবে থাকি |
তুই গো পাষান মেয়ে, মা..... মা..... মা..... মাগো......
পরম চিন্তামণি পেয়ে, রহিলি পাষান হয়ে,
রামপ্রসাদকে দিয়ে ফাঁকি |
নামে জগৎ চিন্তাহরা, কিন্তু কাজে তেমন কই মা দেখি?
চিন্তাময়ী তারা তুমি মা.........

Thursday, July 11, 2019

ভেবে দেখ মন কেউ কারো নয় (শ্যামা সঙ্গীত) [Bhebe Dekh Mon Keu Karo Noi (Shyama Sangeet)]


--::শ্যামা সঙ্গীত::-- 
ভেবে দেখ মন কেউ কারো নয় (গায়ক: পান্নালাল ভট্টাচার্যী)

ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমন্ডলে | (২)
ভুল না দাক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়াজালে | (২)

যার জন্য মরো ভেবে, সেকি তোমার সঙ্গে যাবে? (২)
সেই প্রেয়সী দেবে গোবর ছড়া, অমঙ্গল হবে বলে | (২)

দিন দুই-তিনের জন্য ভবে, কর্তা বলে সবাই মানে | (২)
সেই কর্তারে দেবে ফেলে, কালাকালের কর্তা এলে | (২)

Monday, June 17, 2019

আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি (শ্যামা সঙ্গীত) [Aami Montro Tantro Kichu Jani Ne (Shyama Sangeet)]

 --::শ্যামা সঙ্গীত::-- 
আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি (গায়ক: পান্নালাল ভট্টাচার্যী)



আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি না মা,
শুধু যা জেনেছি সেটুকু হলো এই,
তোরে ডাকার মতো ডাকতে যদি পারি,
তবে আসবি নে তোর এমন সাধ্য নেই |

যদি তোর ও মন্দিরের দ্বারে,
তোমার লাগি কাঁদি অঝোর ধারে |
যদি নয়ন হতে লুপ্ত ভুবন হয়,
সেই সে অশ্রুতেই |
তবু আমার কাছে আসবিনে তোর,
এমন সাধ্য নেই |

জানি আমার অনেক আছে দোষ,
তবু মাগো তোমায় ভালোবাসি |
আমি নয়ন মুদেও দেখতে সদাই পাই,
তোমারই ওই ভুবন মোহন হাসি |
আমি যা করি মা সবই তোমার কাজ,
আমার আমার বলতে লাগে লাজ |
যদি সকল ছেড়ে ঠাঁই চেয়েছি,
চরণ তলাতে |
তবে চিরজীবন রইবে দূরে,
এমন সাধ্য নেই,
ও মা তোর এমন সাধ্য নেই |

Thursday, February 21, 2019

দে মা পাগল করে (শ্যামা সঙ্গীত) [De ma Pagol Kore (Shyama Sangeet)]


 --::শ্যামা সঙ্গীত::-- 
দে মা পাগল করে (গায়ক: পান্নালাল ভট্টাচার্যী)

আমায় দে মা পাগল করে, ব্রহ্মময়ী,
 দে মা পাগল করে |
আমার কাজ নাই মা জ্ঞান বিচারে,
দে মা পাগল করে |

তোমার প্রেমের সুরা,
পানে করো মাতোয়ারা |
ও মা ভক্ত চিত্ত হরা,
ডুবাও প্রেম সাগরে |
দে মা পাগল করে |

তোমার এ পাগলা গারদে,
কেহ হাসে কেহ কাঁদে,
কেহ নাচে আনন্দ করে |
ঈশা মুসা শ্রী চৈতন্য,
প্রেম ভরে অচিতন্য |
হায় কবে হব মা ধর্ম,
মিশে কার ভিতরে?
দে মা পাগল করে |

সর্বেতে পাগলের মেলা, যেমন গুরু তেমনি চেলা, প্রেমের খেলা কে ভুগতে পারে | (২)
 তুমি প্রেমে উল্মাদিনী, ওমা পাগলের শিরোমনি | (২)
প্রেমধনে কারো মা ধনী, কাঙাল প্রেম দাসের,
দে মা পাগল করে |

Tuesday, January 29, 2019

আমি সব ছেড়ে মা ধরবো (শ্যামা সঙ্গীত) [Aami Sob Chere Ma Dorbo (Shyama Sangeet)]


 --::শ্যামা সঙ্গীত::-- 
আমি সব ছেড়ে মা ধরবো (গায়ক: পান্নালাল ভট্টাচার্যী)

[আমি সব ছেড়ে মা ধরবো
তোমার রাঙা চারণ দুটি
এই তো আমার ব্রত] || (২)
আমি আর নয়তো রাজি
শূন্য হাতে ঘুরতে অবিরত
এই তো আমার ব্রত ||
আমি [যা পেয়েছি জীবন ভরে
উঠলো না তাই হৃদয় ভরে] (২)
এখন [এমন কিছু চাই মা যাহা]
চিরদিনের মতো
এইতো আমার ব্রত ||
আমি কূহক মোহে ভুলে ভুলে
দাগ কেটেছি জলে
পান করেছি বিষয় মধু
[(শুধু) শান্তি পাবো বলে] (২)
আজ [জীবন ভরা ফুলের ডালি
তোমার পায়ে দিলাম ঢালী] (২)
এখন [তোমার কৃপায় অমৃত হোক] (২)
ব্যথার গরল যত ||
আমি সব ছেড়ে মা ধরবো
তোমার রাঙা চারণ দুটি
এই তো আমার ব্রত ||

Tuesday, January 22, 2019

মা তোর কত রঙ্গ দেখব বল (শ্যামা সঙ্গীত) [Ma Tor Koto Rongo Dekhabo Bol (Shyama Sangeet)]


--::শ্যামা সঙ্গীত::-- 
মা তোর কত রঙ্গ দেখব বল (গায়ক: পান্নালাল ভট্টাচার্যী)

মা তোর কত রঙ্গ দেখব বল |
আর কত কাল সইবো এ দুল,
মা তোর কত রঙ্গ দেখব বল |

কারে তুই দিস মা ফেলে, কারে আবার নিস মা তুলে, (২)
এই ফেলা তোলার ভবের খেলা, সব কি দোয়ার ফল,
মা তোর কত রঙ্গ দেখব বল |

কখন মা রূপ দেখি তোর, এলোকেশী সর্বনাশী,
কখন মা নয়নে তোর, শাসন স্নেহের অমল হাসি |
জনমে তে তোরি কোলে, মরণে তেও নিস মা কোলে,
মায়ের কোলে ঘুমায় ছেলে, এ শান্তি মা কোথায় বল |
মা তোর কত রঙ্গ দেখব বল |

Monday, January 21, 2019

দোষ কারো নয় গো মা (শ্যামা সঙ্গীত) [Dosh Karo Noy Go Ma (Shyama Sangeet)]


--::শ্যামা সঙ্গীত::-- 
দোষ কারো নয় গো মা (গায়ক: পান্নালাল ভট্টাচার্যী)

দোষ কারো নয় গো মা |
আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা,
দোষ কারো নয় গো মা |

আমার ধর্মাধর্ম হল কোদন্ত স্বরূপ,
উলু ক্ষেত্র মাঝে কাটিলাম কৃপ |
সে রূপ বেরিল কাল রূপ জল,
কালো মনোরমা, মা.............
দোষ কারো নয় গো মা |

আমার কি হবে তারিণী ত্রিগুন ধারিনী,
দ্বিগুন করেছে স্বগুণে, 
কিসে এ বারি নিবারি ভেবে দাশরথির অনিবার বারি নয়নে |
আমার কি হবে তারিণী ত্রিগুন ধারিনী ||
আমার ছিল বারি কক্ষে, ক্রমে এল বক্ষে,
জীবন এ জীবন মা কেমন হয় রক্ষে |

আছি তোর আপিক্ষে, দে মা মুক্তি ভিক্ষে, (২)
কাটা ক্ষেতে করে পার, মা......................
দোষ কারো নয় গো মা |

Thursday, January 17, 2019

সকলি ফুরায়ে যায় মা (শ্যামা সঙ্গীত) [Sokoli Furaye Jay Ma (Shyama Sangeet)]


--::শ্যামা সঙ্গীত::-- 
সকলি ফুরায়ে যায় মা (গায়ক: পান্নালাল ভট্টাচার্যী)

মা.............
আমার সাধ না মিটিল, আশা না ফুরিল, সকলি ফুরায়ে যায় মা,
জনমের শোধ ডাকি গো মা তোরে, কোলে তুলে নিতে আয় মা |
সকলি ফুরায়ে যায় মা ||

পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না,
যেথা আছে শুধু ভালো বাসাবাসি, সেথা যেতে প্রাণ চায় মা |
সকলি ফুরায়ে যায় মা ||

বড়ো দাগা পেয়ে বাসনা তেজেছি, বড়ো জ্বালা সয়ে কামনা ভুলেছি,
অনেক কেঁদেছি কাঁদিতে পারি না, বুক ফেটে ভেঙে যায় মা |
সকলি ফুরায়ে যায় মা ||


Song: Link