Showing posts with label Manna Dey. Show all posts
Showing posts with label Manna Dey. Show all posts

Saturday, September 26, 2020

সবাই তো মেনে নিল (সঙ্গীত) [Sobai TO Mene Nilo (Song)]

                                                              


                                                                  --::ভক্তিমূলক সঙ্গীত::-- 

সবাই তো মেনে নিল

সবাই তো মেনে নিল, আমি বড়ো হয়েছি,
মা যে শুধু মানল না |
আমার কী দোষ গুণ, সকলেই জেনে গেল,
মা-ই শুধু জানল না |

শিশু থেকে এখনো যে মা... মা (আমার) (৩)
কড়া কড়া বকুনি যে দিয়ে যায় |
আমি আর ছোট নই, মায়ের এই ধারণাটা,
কিছুতেই কোনো মতে ভাঙ্গলো না |  (২)
সবাই তো মেনে নিল, আমি বড়ো হয়েছি,
মা যে শুধু মানল না |
আমার কী দোষ গুণ, সকলেই জেনে গেল,
মা-ই শুধু জানল না |

আর কেউ বোঝে না তো, মা যে ঠিক বুজে নেয়,
আমার কখনো কিছু হলেই |
আমার মাথায় রাখি, মায়ের স্নেহের হাত,
নিমেষে দুঃখ যায় চলে |
মনে হয় মা আমায় বলে যায় (৩)
শিশু তুই আজ বড়ো অসহায় |
আর জানুক কেউ, মায়ের এই ভালোবাসা,
দু-হাত বাড়িয়ে কেউ আনলো না | (২)
সবাই তো মেনে নিল, আমি বড়ো হয়েছি,
মা যে শুধু মানল না |
আমার কী দোষ গুণ, সকলেই জেনে গেল,
মা-ই শুধু জানল না |

Saturday, July 6, 2019

আমায় একটু জায়গা দাও (শ্যামা সঙ্গীত) [Aamay Ektu Jayga Deo (Shyama Sangeet)]


--::শ্যামা সঙ্গীত::-- 
আমায় একটু জায়গা দাও (গায়ক: মান্না দে)

আমায় একটু জায়গা দাও
মায়ের মন্দিরে বসি
আমি অনাহত একজন, অনেক
দোষেতে দোষী
আমায় একটু জায়গা দাও
মায়ের মন্দিরে বসি

আমি সবার পিছনে থাকবো
শুধু মনে মনে মাকে ডাকবো
কারো কাজে বাধা হলে
সাজা দিও যত খুশী
আমায় সাজা দিও যত খুশী ।
আমায় একটু জায়গা দাও
মায়ের মন্দিরে বসি
আমি অনাহত একজন, অনেক
দোষেতে দোষী
আমায় একটু জায়গা দাও
মায়ের মন্দিরে বসি

ভেব না হঠাত্ সামনে
গিয়ে মায়ের চরণ ছুঁয়ে দেব
দুর থেকে শুধু চোখের
জলেতে মার রাঙা পা ধুয়ে দেব ।
শুধু আরতি যখন করবে, মা'র
পূজাদীপ তুলে ধরবে
আমাকে দেখতে দিয়ো মায়ের
একটু হাসি ।
আমায় একটু জায়গা দাও
মায়ের মন্দিরে বসি
আমি অনাহত একজন, অনেক
দোষেতে দোষী
আমায় একটু জায়গা দাও
মায়ের মন্দিরে বসি

Monday, January 7, 2019

আমায় ছেড়ে কোথাও তুমি চলে যেও না (শ্যামা সঙ্গীত) [Aamay Chere Kothao Tumi Chole Jeo Na (Shyama Sangeet)]


--::শ্যামা সঙ্গীত::-- 
মা গো মা (গায়ক: মান্না দে)

মা ... মা গো মা...
আমায় ছেড়ে কোথাও তুমি চলে যেও না | (২)

রাত দুপুরে কিম্বা কোনো কাকভোরে, যেন চোখ চাইলেই দেখি তোমায় চোখ ভোরে, (২)
আমার ঘরে দোলে জানলা ঝোলে, তোমার সূর্য সোনা, চাঁদের জোছনা |

কাজের দিনে কিম্বা ছুটির দিন এলে, যেন পূজা করি ছেলে খেলাও যায় খেলে, (২)
কোনো দুঃখ পেলে মন ভাঙলে, পাই যেন মা তোমার সান্তনা |


Song: Link

Saturday, December 29, 2018

বড়ো ময়লা জমেছে মনে (শ্যামা সঙ্গীত) [Boro Moyla Jomeche Mone (Shyama Sangeet)]


--::শ্যামা সঙ্গীত::-- 
 বড়ো ময়লা জমেছে মনে (গায়ক: মান্না দে)

বড়ো ময়লা জমেছে মনে (৪)
সব ঘৃণা ভুলে তোমার আঁচলে (২)
মুছে দাও সযতনে |
সময়ের পথে চলে যেতে যেতে, কত ধুলা লাগে নোংরা জগতের, (২)
ছুঁয়ে ছুঁয়ে ফেলি (২), ধুয়ে ধুয়ে ফেলি, (২)
তবু থাকে জীবনে |
ফেলে দেব কাকে, কাকে দেব রেখে, কত দিন যাবে, ধুলা বালি মেখে, (২)
কর মা করুণা (২), নির্দয়া হয়ো না, (২)
কৃপা কর অভাগা জনে |


Song: Link

Friday, December 28, 2018

আমি তফাৎ বুঝি না (শ্যামা সঙ্গীত) [Aami Tofat Bujhi Na (Shyama Sangeet)]


--::শ্যামা সঙ্গীত::-- 
 আমি তফাৎ বুঝি না (গায়ক: মান্না দে)

আমি তফাৎ বুঝি না... দুজনায় তফাৎ বুঝি না,
আমার জন্মদাত্রী মা-ই আমার ঠাকুর ঘরের মা |

যখন মায়ের কাছে আসি দেখি মায়ের মুখের হাসি, (২)
আমার দুচোখ দেখে দুইটি মা নয়.. দুচোখ দেখে দুইটি মা নয়...
একটি মায়ের একই প্রতিমা |

মা হওয়া নয় মুখের কথা, মাকে দেখে বুঝি, ভালোবাসার শেষ ঠিকানা, মায়ের কাছে খুঁজি (২),
মা কখনো হয় কি দুভাগ, ভিন্ন কি হয় মায়ের সোহাগ, (২)
আমার মানবী মা দেবী মায়ের হৃদয় যে একই করুণা |  


Song: Link

Friday, December 21, 2018

আমি দুচোখ ভরে (শ্যামা সঙ্গীত) [Aami Duchokh Bhore (Shyama Sangeet)]


--::শ্যামা সঙ্গীত::-- 
 আমি দুচোখ ভরে (শ্যামা সঙ্গীত) (গায়ক: মান্না দে)

আমি দুচোখ ভরে ভুবন দেখি মায়ের দেখা পাই না,
আমি হাজার গান তো  গেয়ে শোনাই
 মায়ের গান তো গাই না|
আমি কেতাব খুলে জ্ঞান নিয়ে যাই 
ভালোবাসার চেতনা চাই, (২)
শুধু যাঁর চেতনায় চেতন আমার
চিনতে তাঁকেই  চাই না| (২)
আমি এই পৃথিবীর মাটি নিয়ে
 করি অনেক যত্ন,
ফসল ফলাই ফুলকে ফোটাই
 পাইযে মানিক রত্ন |
শুধু মার প্রতিমার মাটি আমি (২)
 জানি  নাকো কত দামি, (২)
এই  মার মমতার কি ক্ষমতা (২)
বুঝতে আজও চাই না |


Song: Link