Friday, May 29, 2020

দেখেছি এক সন্ন্যাসী (সঙ্গীত) [Dekhechi Ek Sannasi (Song)]




 --::ভক্তিমূলক সঙ্গীত::-- 
দেখেছি এক সন্ন্যাসী

আমি কুম্ভ মেলায় গিয়েছিলাম
হরিদ্বারে
সেথায় দেখেছি এক সন্ন্যাসী
দেখে বড়ো লাগলো ভালো
কাছে গেলাম, মুখে তার মিষ্টি হাসি
দেখেছি এক সন্ন্যাসী |

সুধালো সে কিসের লাগি এলি হেথা ?
আমি বলি শান্তি খুঁজি হেথা-সেথা,
সাধু বলে শান্তি কোথাও নাই এ ধরায় |
সকল শান্তি হরণ করে বসে আছে সর্বনাশী |
বলেছিলেন সন্ন্যাসী |

বলে দেখ না চেয়ে আমার পানে, কি মনে হয়? সুখী আমি? হয় রে ! কত সুখে আছি তাহা, জানেন আমার অন্তর্যামী | (২)
দর্শন, বেদান্ত আর
ন্যায়শাস্ত্র তন্ত্রসার
স্মৃতি-মনু সব পড়েছি
ধর্ম গ্রন্থ রাশি রাশি |
এই বলেছিলেন সন্ন্যাসী ||
এত পড়ে, এত ঘুরে 
শান্ত কোথায় পেলাম না,
যেথা গেলে শান্তি পেতাম
সেথায় শুধু গেলাম না |
সেই যুগল চরণ, কবে লব রে শরণ
স্নেহময়ী পিতা আর
স্নেহময়ী জননীর
আর কিরে এ জীবনে
পাব রে দর্শন |
বলে আমায় বুকে জড়িয়ে ধরে
কাঁদেন ক্ষ্যাপা সন্ন্যাসী |
সেই কুম্ভ মেলার হরিদ্বারের সন্ন্যাসী ||


Song: Link

Friday, April 17, 2020

ধন্য ধন্য বলি তারে (গান) [Dhonno Dhonno Boli Tare (Song)]

 --::গান::-- 

ধন্য ধন্য বলি তারে

ধন্য ধন্য বলি তারে
বেঁধেছে এমন ঘর শূন্যের উপর পোস্তা করে

সবে মাত্র একটি খুঁটি
খুঁটির গোড়ায় নাইকো মাটি
কিসে ঘর রবে খাঁটি
ঝড়ি তুফান এলে পরে

মূলাধার কুঠুরি নয়টা
তার উপরে চিলেকোঠা
তাহে এক পাগলা বেটা
বসে একা একেশ্বরে

উপর নিচে সারি সারি
সাড়ে নয় দরজা তারি
লালন কয় যেতে পারি
কোন দরজা খুলে ঘরে

ধন্য ধন্য বলি তারে……

Thursday, April 16, 2020

গোপালকে দড়ি বেঁধে (সঙ্গীত) [Gopalke Dori Bedhe (Song)]

 --::ভক্তিমূলক সঙ্গীত::-- 


গোপালকে দড়ি বেঁধে

গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী |
মাখন চুরি করুক গোপাল (২)
চুরি করে খাক ননী |
গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী |

ও যশোধা মা.............. (২)
ওর ছেলেবেলা চলে গেলে আর তো পাবি না (২)
দইয়ের হাঁড়ি ভেঙে ফেলে খেলুক এখন নীলমনি |
গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী |

দেখ মুখে চোখে দই মেখে তাকিয়ে আছে কি ভাবে,
কিছু যেন জানে না সে, শান্ত সে কত স্বভাবে |
ও যশোদা মা................ (২)
ওই দুষ্টুটাকে সাজা দিয়ে লুকিয়ে কাঁদিস না | (২)
করবি কিরে মা বলে সে ডাকে এখুনি |
গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী |

Sunday, March 15, 2020

বিশ্বপিতা তুমি হে প্রভু (গান) [Biswapita Tumi He Probhu (Song)]


 --::গান::-- 
বিশ্বপিতা তুমি হে প্রভু

বিশ্বপিতা তুমি হে প্রভু, আমাদের প্রার্থনা এই শুধু,
তোমারই করুণা, হতে বঞ্চিত না হই কভু |
এই আকাশ বাতাস এই নদ নদী, এই সাগর এই বনানী,
ফুলে ফলে, রঙে রসে, ভরে ভরে দিয়েছো যে দানে |
কূহু কূহু কোকিলের কূজনে, গুন্ গুন্ ভোমরার গুঞ্জনে,
প্রভাতে নিশীতে, সূর্য্যের চাঁদের খেলাই গগনে |
বিপদে আপদে সংসহ্গে, কখনো যেন না ডরি,
শত বাধা বিঘ্নের, মুখ মুখী যেন করি |
সত্যের দীপ চোখে জ্বালিয়ে, আঁধারের রাত জাগো পেরিয়ে,
ভরিব ধরণী, হাসিতে, প্রেমে আর গান দিয়ে | 

Friday, February 28, 2020

তুমি নির্মল কর (গান) [Tumi Nirmolo Koro (Song)]


--::গান::-- 
তুমি নির্মল কর

তুমি নির্মল কর, মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে,
তব পূর্ণ কিরণ দিয়ে যাক মোরে, মোহ কালিমা ঘুচায়ে |
লক্ষ্য শুন্য লক্ষ বাসনা, ছুটিছে গভীর আঁধারে,
জানি না কখন ডুবে যাবে কোন, অকূল গড়ল পাথারে |
প্রভু, বিশ্ব বিপদ হন্তা, তুমি দাড়াও রুধিয়া পন্থা,
তব শ্রীচরণ তলে নিয়ে এস মোরে মত্ত বাসনা গুছায়ে |
আছো অনল অনীলে চির নভোনীলে ভূধর সলিলে গহনে,
আছ, বিটপি লতায়, জলদের গায়, শশী তারকায় তপনে |
আমি নয়নে বোসন বাঁধিয়া, বসে আঁধারে মরি গো কাঁদিয়া,
আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায়ে বুঝায়ে | 

Song: Link

Thursday, February 27, 2020

তুমি আমার হও ঠাকুর (সঙ্গীত) [Tumi Aamar Hou Thakur (Song)]


 --::ভক্তিমূলক সঙ্গীত::-- 
তুমি আমার হজের ঠাকুর

তুমি আমার হও ঠাকুর
শিবের বুকে মহাকালী
লক্ষ্মী দূর্গা স্বরস্বতী
গহনকালের মনমালী ||

তুমি আমার জ্ঞান অজ্ঞান, পাপ পূর্ণ্য জপেরই ধ্যান, (২)
তুমি আমার চাওয়া পাওয়া (২)
প্রেম যমুনার চতুরালি |

তোমার দেওয়া কান্না হাসি,
বয়ে বেড়াই রোজ নিরবে |
দুঃখ সুখের হাটের মাঝে,
আলো আঁধার রবেই রবে |
এ জীবনের এই যে চাওয়া, হয় যদি মোর মিছে গাওয়া | (২)
তবু আমি গাইব এ গান (২)
আশার শত প্রদীপ জ্বালি |

Thursday, December 19, 2019

মানুষ মানুষের জন্য (গান) [Manush Manusher Janno (Song)]

 --::গান::-- 
মানুষ মানুষের জন্য



মানুষ মানুষের জন্য
জীবন জীবনের জন্য
একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না
ও বন্ধু….
মানুষ মানুষকে পণ্য করে
মানুষ মানুষকে জীবিকা করে
পুরনো ইতিহাস ফিরে এলে লজ্জা কি তুমি পাবে না?
ও বন্ধু………..
বল কি তোমার ক্ষতি
জীবনের অথৈ নদী
পার হয় তোমাকে ধরে দূর্বল মানুষ যদি
মানুষ যদি সে না হয় মানুষ
দানব কখনো হয় না মানুষ
যদি দানব কখনো বা হয় মানুষ লজ্জা কি তুমি পাবে না?
ও বন্ধু……….