Monday, June 17, 2019

আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি (শ্যামা সঙ্গীত) [Aami Montro Tantro Kichu Jani Ne (Shyama Sangeet)]

 --::শ্যামা সঙ্গীত::-- 
আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি (গায়ক: পান্নালাল ভট্টাচার্যী)



আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি না মা,
শুধু যা জেনেছি সেটুকু হলো এই,
তোরে ডাকার মতো ডাকতে যদি পারি,
তবে আসবি নে তোর এমন সাধ্য নেই |

যদি তোর ও মন্দিরের দ্বারে,
তোমার লাগি কাঁদি অঝোর ধারে |
যদি নয়ন হতে লুপ্ত ভুবন হয়,
সেই সে অশ্রুতেই |
তবু আমার কাছে আসবিনে তোর,
এমন সাধ্য নেই |

জানি আমার অনেক আছে দোষ,
তবু মাগো তোমায় ভালোবাসি |
আমি নয়ন মুদেও দেখতে সদাই পাই,
তোমারই ওই ভুবন মোহন হাসি |
আমি যা করি মা সবই তোমার কাজ,
আমার আমার বলতে লাগে লাজ |
যদি সকল ছেড়ে ঠাঁই চেয়েছি,
চরণ তলাতে |
তবে চিরজীবন রইবে দূরে,
এমন সাধ্য নেই,
ও মা তোর এমন সাধ্য নেই |

Thursday, February 21, 2019

দে মা পাগল করে (শ্যামা সঙ্গীত) [De ma Pagol Kore (Shyama Sangeet)]


 --::শ্যামা সঙ্গীত::-- 
দে মা পাগল করে (গায়ক: পান্নালাল ভট্টাচার্যী)

আমায় দে মা পাগল করে, ব্রহ্মময়ী,
 দে মা পাগল করে |
আমার কাজ নাই মা জ্ঞান বিচারে,
দে মা পাগল করে |

তোমার প্রেমের সুরা,
পানে করো মাতোয়ারা |
ও মা ভক্ত চিত্ত হরা,
ডুবাও প্রেম সাগরে |
দে মা পাগল করে |

তোমার এ পাগলা গারদে,
কেহ হাসে কেহ কাঁদে,
কেহ নাচে আনন্দ করে |
ঈশা মুসা শ্রী চৈতন্য,
প্রেম ভরে অচিতন্য |
হায় কবে হব মা ধর্ম,
মিশে কার ভিতরে?
দে মা পাগল করে |

সর্বেতে পাগলের মেলা, যেমন গুরু তেমনি চেলা, প্রেমের খেলা কে ভুগতে পারে | (২)
 তুমি প্রেমে উল্মাদিনী, ওমা পাগলের শিরোমনি | (২)
প্রেমধনে কারো মা ধনী, কাঙাল প্রেম দাসের,
দে মা পাগল করে |

Monday, February 11, 2019

আমি যদি ভুল করি মা (শ্যামা সঙ্গীত) [Ami Jodi Bhul Kori Maa (Shyama Sangeet)]





--::শ্যামা সঙ্গীত::-- 

আমি যদি ভুল করি মা
শিল্পী: শ্রী পান্নালাল ভট্টাচার্য্য



(আমি যদি ভুল করি মা তুই যেন গো করিসনে ভুল) ২
ফুলের খেলায় ভুলে গিয়ে মা তুলিনি তোর পূজার ফুল
তুই যেন গো করিসনে ভুল
আমি যদি ভুল করি মা...

মিছে কাজে কাটানো যে দিন
মা...
মিছে কাজে কাটানো যে দিন
বুঝিনি তো বেড়ে যাবে ঋণ
আঁধারে করেছি জমা আলোক রথের ওড়া ফুল
আমি যদি ভুল করি মা...

ঘরের বাহির ঘুরে-ঘুরে অবশ হলো যে তনু-মন
মা...
ঘরের বাহির ঘুরে-ঘুরে অবশ হলো যে তনু-মন
মনের ভিতর জুড়ে-জুড়ে বাজে তোর নাম অনুক্ষণ
বাজে নাম অনুক্ষণ...
আমি শিশু তুই যে গো মা...
মা...
আমি শিশু তুই যে গো মা
অপরাধ করে না ক্ষমা
জননী তো ঠেলেনা পায়ে সন্তান যদি হয় বাতুল

(আমি যদি ভুল করি মা তুই যেন গো করিসনে ভুল) ২

Monday, February 4, 2019

কাজ কি মা সামান্য ধনে (শ্যামা সঙ্গীত) [Kaaj ki Maa samanya dhone (Shyama Sangeet)]





--::শ্যামা সঙ্গীত::-- 

কাজ কি মা সামান্য ধনে
শিল্পী: শ্রী পান্নালাল ভট্টাচার্য্য



...
কাজ কি মা সামান্য ধনে
আমার কাজ কি মা সামান্য ধনে
কে কাঁদছে গো তোর ধনবিহনে
কাঁদছে গো তোর ধনবিহনে
কাজ কি মা সামান্য ধনে
আমার কাজ কি মা সামান্য ধনে

(সামান্য ধন দিলে তারা পড়ে রবে ঘরের কোণে)
(যদি দাও মা আমায় অভয়চরণ রাখি হৃদিপাদ্মাসনে) 2
কাজ কি মা সামান্য ধনে
আমার কাজ কি মা সামান্য ধনে

(গুরু আমায় কৃপা করে মা যে ধন দিলে কানে-কানে) 2
এমন (গুরু-আরাধিত মন্ত্র মা তাও হারালাম সাধন-বিনে)
কাজ কি মা সামান্য ধনে
আমার কাজ কি মা সামান্য ধনে

প্রসাদ বলে কৃপা যদি মা হবে তোমার নিজগুণে
প্রসাদ বলে কৃপা যদি মা... গো
প্রসাদ বলে কৃপা যদি মা হবে তোমার নিজগুণে
আমি অন্তিমকালে জয়দুর্গা বলে স্থান পাই যেন ওই চরণে
অন্তিমকালে দুর্গা বলে স্থান পাই যেন ওই চরণে

কাজ কি মা সামান্য ধনে
আমার কাজ কি মা সামান্য ধনে
কে কাঁদছে গো তোর ধনবিহনে
মা কাঁদছে গো তোর ধনবিহনে
কাজ কি মা সামান্য ধনে

আমার কাজ কি মা সামান্য ধনে

Tuesday, January 29, 2019

আমি সব ছেড়ে মা ধরবো (শ্যামা সঙ্গীত) [Aami Sob Chere Ma Dorbo (Shyama Sangeet)]


 --::শ্যামা সঙ্গীত::-- 
আমি সব ছেড়ে মা ধরবো (গায়ক: পান্নালাল ভট্টাচার্যী)

[আমি সব ছেড়ে মা ধরবো
তোমার রাঙা চারণ দুটি
এই তো আমার ব্রত] || (২)
আমি আর নয়তো রাজি
শূন্য হাতে ঘুরতে অবিরত
এই তো আমার ব্রত ||
আমি [যা পেয়েছি জীবন ভরে
উঠলো না তাই হৃদয় ভরে] (২)
এখন [এমন কিছু চাই মা যাহা]
চিরদিনের মতো
এইতো আমার ব্রত ||
আমি কূহক মোহে ভুলে ভুলে
দাগ কেটেছি জলে
পান করেছি বিষয় মধু
[(শুধু) শান্তি পাবো বলে] (২)
আজ [জীবন ভরা ফুলের ডালি
তোমার পায়ে দিলাম ঢালী] (২)
এখন [তোমার কৃপায় অমৃত হোক] (২)
ব্যথার গরল যত ||
আমি সব ছেড়ে মা ধরবো
তোমার রাঙা চারণ দুটি
এই তো আমার ব্রত ||

Monday, January 28, 2019

ওই রাঙ্গা পায়ের সবটা মা গো (শ্যামা সঙ্গীত) [Oi ranga paayer sobta maa go (Shyama Sangeet)]





--::শ্যামা সঙ্গীত::-- 

ওই রাঙ্গা পায়ের সবটা মা গো
রচয়িতা: শ্রীরামপ্রসাদ



ওই রাঙ্গা পায়ের সবটা মা গো রাঙ্গা জবায় ঢেকো না
আমার মানভ্রমরার বসার মতো একটু খালি রেখো
ও ব্যাটা দস্যি বড় দৌড়ে বেড়ায় একটু তুমি দেখো
ওই রাঙ্গা পায়ের সবটা মা গো...

তোমাকেই মা দিলাম দেখার ভার
এবার থেকে মন্দ-ভালো সবই মা তোমার
ও যে আমার শাসন মানেনা মা একটু তুমি বোকো
ওই রাঙ্গা পায়ের সবটা মা গো...

(কামিনী ফুল দেখলে ও যে গুনগুনিয়ে সুর ধরে) ২
আবার কাঞ্চনমধুর লোভে মা তার জিভেতে জল ধরে
যতই বলি দিসনে ফাঁদে পা
ও যে নিজের খুশি বশেই চলে বারণ শোনেনা
ওকে ধর্মখুঁটোয় বেঁধে তুমি রাশটি ধরে থেকো
ওই রাঙ্গা পায়ের সবটা মা গো রাঙ্গা জবায় ঢেকো না
আমার মানভ্রমরার বসার মতো একটু খালি রেখো
ও ব্যাটা দস্যি বড় দৌড়ে বেড়ায় একটু তুমি দেখো
ওই রাঙ্গা পায়ের সবটা মা গো রাঙ্গা জবায় ঢেকো না


Song: LINK

Friday, January 25, 2019

আমি সব ছেড়ে মা ধরবো তোমার রাঙ্গা চরণদুটি (শ্যামা সঙ্গীত) [Ami sob chhere maa dhorbo tomar ranga choronduti (Shyama Sangeet)]





--::শ্যামা সঙ্গীত::-- 

আমি সব ছেড়ে মা ধরবো তোমার রাঙ্গা চরণদুটি
শিল্পী: শ্রীপান্নালাল ভট্টাচার্য্য



(আমি সব ছেড়ে মা ধরবো তোমার রাঙ্গা চরণদুটি
এই তো আমার ব্রত) 2
আমি আর নই তো রাজি শূন্য হাতে ঘুরতে অবিরত
এই তো আমার ব্রত

(আমি যা পেয়েছি জীবনভরে উঠলনা তায় হৃদয় ভরে)
(এখন এমন কিছু চাই মা যাহা)
চিরদিনের মতো
এই তো আমার ব্রত

আমি কুহক-মোহে ফুলে-ফুলে দাগ কেটেছি জলে
পান করেছি বিষয়-মধু শান্তি পাবো বলে
শুধু শান্তি পাবো বলে
আজ (জীবনভরা ফুলের ডালি তোমার পায়ে দিলাম ঢালি) 2
এখন (তোমার কৃপায় অমৃত হলো)
ব্যাথার গরল যত

আমি সব ছেড়ে মা ধরবো তোমার রাঙ্গা চরণদুটি
এই তো আমার ব্রত