Monday, December 9, 2019

গুরুদেব জ্ঞান হীন দান করো (সঙ্গীত) [Gurudeb Gyan Hin Dan Koro (Song)]



 --::ভক্তিমূলক সঙ্গীত::-- 
গুরুদেব জ্ঞান হীন দান করো

গুরুদেব জ্ঞান হীন দান করো, শ্রীচরণে আশ্রয় দান করো | (২)
সত্য শিব নব সুন্দর শান্ত, শাশ্বত পরমানন্দ | (২)
বহু জনমের এই কর্মফলের, আজ মোচন কর ভববন্দ, শাশ্বত পরমানন্দ | (২)
হে ত্রিগুণাতীত সচল বিশ্বনাথ, মর্ত্যেরও অমৃতপ্রদাতা | (২)
সংসারে জর্জর আর্তজনের তুমি, হও প্রভু ভাগ্যবিধাতা (২)
মর্ত্যেরও অমৃতপ্রদাতা |

Sunday, December 8, 2019

এই আছি এই নেই (সঙ্গীত) [Ei Aachi Ei Nai (Song)]




 --::ভক্তিমূলক সঙ্গীত::-- 
এই আছি এই নেই

এই আছি এই নেই
মনে মনে ভাবি যে
থেকে থেকে কোথা থেকে 
কে যেন কী হয়ে যায় |
কেন আসে কেন যায়
কী যে চেয়ে কী যে পায়
তারই খেলা নিয়ে দেখি
সারা বেলা বয়ে যায় || (৩)

সুখে ভুলে হাসি যত, দুঃখ আসে কাছে তত | (২)
দুঃখে কাঁদি যখনই রে
মনে মনে হাসি পায় |
কে যে গেল কে সে এল
কে হারাল, কে যে পেল,
আশা তার ভেঙে পড়ে
কে যে গড়ে নিরাশায় |
এই আছি এই নেই
মনে মনে ভাবি যে
থেকে থেকে কোথা থেকে 
কে যেন কী হয়ে যায় |

দিনে দিনে দিন গুনে
জীবনেরও ধ্বনি শুনে
সময়েরও নদীতীরে
বাসনা যে ক্ষয়ে যায় |
শুভক্ষণ হলে তাই, না বলে যে চলে যাই | (২)
অসীমেরও বাঁশিখানি
কী কোথা যে বলে যায় |

Song: Link

Saturday, November 2, 2019

আমার চেতনা চৈতন্য করে (সঙ্গীত) [Aamar Chetona Chaitonno Kore (Song)]

Maa Kali

 --::ভক্তিমূলক সঙ্গীত::-- 
আমার চেতনা চৈতন্য করে

আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী |
তোর ভাবসাগরে ভেসে আমি, হব মা তোর পদশ্রয়ী ||

অজ্ঞান মোর স্বভাব থেকে, তোর ভাবে তুই নে মা ডেকে | (২)
জ্ঞানচক্ষু মেলে দেখি মা,কেমনে তুই জ্ঞানদাময়ী ||

তোর ভাবের খেলা দিয়ে, দে মা মোর যা কিছু সব, অভাব মিটিয়ে | (২)
উপহার মোর এ জীবনে, নিয়ে নে মা তোর চরণে |
মহানন্দে যাই চলে মা, হয়ে সর্ব রিপুজয়ী ||

Friday, October 25, 2019

অত সহজ নয় মা শ্যামা (সঙ্গীত) [Oto Sohoj Noi Ma Shyama (Song)]


 --::ভক্তিমূলক সঙ্গীত::-- 
অত সহজ নয় মা শ্যামা

অত সহজ নয় মা শ্যামা
পালাবি তুই ফাঁকি দিয়ে
আমি যে ধর্ণা দিয়ে বসে আছি
তোর নামের মালা গলায় দিয়ে
পালাবি তুই ফাঁকি দিয়ে |

তুই কোথায় যাবি কত দূরে, আমি যাব পিছে ঘুরে ঘুরে | (২)
তোর ধরব স্নেহের আঁচল খানি মা.....
ধরব স্নেহের আঁচল খানি
ছোট্ট দুইটি হাত বাড়িয়ে
পালাবি তুই ফাঁকি দিয়ে |

মাগো ! কোটি জন্ম নরক মাঝে
ভুগতে আমি রাজি আছি
যদি আলতা রাঙা পা দুটি তোর
পাই মা বুকের কাছাকাছি |
তাই কোথায় যাবি ফেলে আমায়
মা .......... মা .........মা.......গো......!
তোর পালাবার যে নেই মা উপায়
আমি দাড়ি করে রেখেছি মোর
চেতনাতে দিক সাজিয়ে
পালাবি তুই ফাঁকি দিয়ে |

Tuesday, October 22, 2019

সময় তো থাকবে না গো মা (শ্যামা সঙ্গীত) [Samay To Thankbe Na Go Ma (Shyama Sangeet)]


 --::শ্যামা সঙ্গীত::-- 
সময় তো থাকবে না গো মা (গায়ক: পান্নালাল ভট্টাচার্যী)

মা...........গো.....................
মা...........মা.......................গো!
সময় তো থাকবে না গো মা, কেবল মা তোর কথা রবে. (২)
কথা রবে কথা রবে মা. জগতে কলঙ্ক রবে |
ভলো কিবা মন্দ কালী, অবশ্য এক দাঁড়াইবে | (২)
সাগরে যার বিছানা মা, শিশিরে তার কী করিবে? (২)
জগতে কলঙ্ক রবে |

দুঃখে দুঃখে জড়োজড়ো, আর কত মা দুঃখ দিবি? (২)
মা..............
কেবল মাত্র দূর্গা নাম, শ্যামা নামে কলঙ্ক রতিবে? (২)
জগতে কলঙ্ক রবে |

Thursday, October 3, 2019

অন্তরে জাগিছো গো মা (গান) [Ontore Jagicho Go Ma (Song)]


 --::গান::-- 
অন্তরে জাগিছো গো মা

অন্তরে জাগিছো গো মা অন্তরযামিনী,
কোলে করে আছ মোরে দিবস যামিনী |
অধম সুতের প্রতি, কেন এত স্নেহপ্রীতি,
প্রেমে আহা ! একেবারে যেন পাগলিনী |
কখনো আদর করি, কখনো সবলে ধরি,
পিয়াও অমৃত, শুনাও সুমধুর কাহিনী |
নিরবধি অবিচারে কত ভালোবাসো মোরে,
উদ্ধারিছ বারে বারে, পতিতোদ্ধারিনী |
বুঝেছি এবার সার, মা আমার আমি মার্,
চলিব সুপথে সদা শুনি তব বাণী |
করি মাতৃস্তন্য পান, হব বীর বলবান,
আনন্দে গাহিব জয় ব্রাহ্মসনাতনী |  

Tuesday, October 1, 2019

কেমন করে হরের ঘরে (গান) [Kemon Kore Horer Ghore (Song)]


 --::গান::-- 
কেমন করে হরের ঘরে

কেমন করে হরের ঘরে ছিলি উমা বল মা তাই,
কত লোকে কতই বলে, শুনে প্রানে মোর যাই |
চিতা ভস্ম মাখি অঙ্গে, জামাই ফিরে নানা রঙ্গে,
তুই নাকি মা তারি সঙ্গে, (তোর) সোনার অঙ্গে মাখিস ছাই |
মার্ প্রাণে কি ধৈয্য ধরে, জামাই নাকি ভিক্ষা করে,
এবার নিতে এলে পরে, (বলব) উমা আমার ঘরে নাই |