Friday, August 23, 2019

শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি (ভক্তি সঙ্গীত) [Sri krishna Gobinda Here Murari (Devotional Song)]



শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি (ভক্তি সঙ্গীত)

কৃষ্ণা কৃষ্ণা হরে কৃষ্ণা হরে হরে
সচ্চিদানন্দ রূপায়, বিস্বত্পাতযাদি হিতাবে
তাপ-ত্রয়া বিনাশায়, শ্রী কৃষ্ণা বয়াম নমঃ

শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি
হেই নাথ নারায়ণ বাসুদেব
একমাত্রা স্বামী সখা হামারে(২)
হেই নাথ নারায়ণ বাসুদেব
শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি
হেই নাথ নারায়ণ বাসুদেব

তুম মে বাস করে জাগ্ সারা
তুম জানান কে উদার মাঝরা
নাথ চতুর্ভূজ অন্তর্য্যামী
লঘু বিরাট রুপন কে স্বামী
সুষমা রূপ ধার গর্ভ পাধারে
হেই নাথ নারায়ণ বাসুদেব
শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি
হেই নাথ নারায়ণ বাসুদেব

বন্দিগৃহ কে তুম অভ্যারি
কাহি জন্মে কাহি পলে মুরারি
কিসিকে যায় কিসিকে সাহাযে
হেই অদ্ভুত হার বাত তিহারি
গোকুল মে চমকে মথুরা কে তারে (২)
হেই নাথ নারায়ণ বাসুদেব
শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি
হেই নাথ নারায়ণ বাসুদেব
একমাত্রা স্বামী সখা হামারে(২)
হেই নাথ নারায়ণ বাসুদেব
শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি
হেই নাথ নারায়ণ বাসুদেব

আধার পে বংশী হৃদয় মে রাধা 
বাট গায়ে দোনো মে আধে আধে
হেই রাধানাদার হেই ভক্ত বাসচাল
সদাইবা ভক্ত কে কাম সাধে
ওহি গেয়ে ওহি গেয়ে কাহন গেয়ে পুকারে
হেই নাথ নারায়ণ বাসুদেব
শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি
হেই নাথ নারায়ণ বাসুদেব

গীতা মে উপদেশ শুনায়
তুমনে সোয়া বিশ্ব জাগায়
ফল ইচ্ছা সে রোহিত কর্ম কো
হার মানব কা ধর্ম বাতায়
রাহেঙ্গে হ্যাম সব ঋণী তুমহারে
হেই নাথ নারায়ণ বাসুদেব
শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি
হেই নাথ নারায়ণ বাসুদেব
একমাত্রা স্বামী সখা হামারে(২)
হেই নাথ নারায়ণ বাসুদেব
শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি
হেই নাথ নারায়ণ বাসুদেব

রাধে কৃষ্ণা রাধে কৃষ্ণা রাধে রাধে কৃষ্ণা কৃষ্ণা  (২)
কৃষ্ণা... হরে হরে


Song: Link

Monday, August 19, 2019

সদানন্দময়ী কালী (শ্যামা সঙ্গীত) [Sadanondo Moyi Kali (Shyama Sangeet)]


 --::শ্যামা সঙ্গীত::-- 
সদানন্দময়ী কালী (গায়ক: পান্নালাল ভট্টাচার্যী)

সদানন্দময়ী কালী, মহাকালের মনমোহিনী | (২)
তুমি আপনি নাচ, আপনি গাও মা,
আপনি দাও মা করতালি |
সদানন্দ ময়ী কালী ||

আদি ভূতা সনাতনী, শুন্য রূপী শশী ভালি , (২)
ব্রম্মান্ড ছিল না যখন, (২)
মুণ্ডমালা কোথায় পেলি |
সদানন্দ ময়ী কালী ||

সবে মাত্র তুমি যন্ত্রী, আমরা তোমার যন্ত্রে চলি, (২)
যেমন রাখো তেমনি থাকি মা, (২)
যেমন বলাও তেমনি বলি |
অশান্ত কমলাকান্ত, দিয়ে বলে গালাগালি,
এবার সর্বনাশী ধরে অসি, ধর্মাধর্ম দুইটা পেলি |
সদানন্দ ময়ী কালী || 

Saturday, August 3, 2019

মা গো আনন্দময়ী (শ্যামা সঙ্গীত) [Maa Go Anandomoyi (Shyama Sangeet)]


 --::শ্যামা সঙ্গীত::-- 
মা গো আনন্দময়ী (গায়ক: পান্নালাল ভট্টাচার্যী)

মা গো আনন্দময়ী, নিরানন্দ কোরো না | (২)
তোমার ও দুটি চরণ, বিনে আমার মন, (২)
অন্য কিছু আর জানে না |

ভবানী বলিয়ে ভবে যাব চলে, মনে ছিল এই বাসনা, (২)
অকূল পাথারে ডুবাবে আমারে, স্বপনেও তাতো জানিনা |
মা গো আনন্দময়ী |

অহর্নিশি শ্রী দূর্গা নামে ভাসি, দুঃখরাশি তবু গেল না, (২)
আমি যদি মরি, প্রহর সুন্দরী, দূর্গা নাম তো কেউ লবে না |
মা গো আনন্দময়ী |  

Tuesday, July 30, 2019

চিন্তাময়ী তারা তুমি মা (শ্যামা সঙ্গীত) [Chintamoyi Tara Tumi Ma (Shyama Sangeet)]


 --::শ্যামা সঙ্গীত::-- 
চিন্তাময়ী তারা তুমি মা (গায়ক: পান্নালাল ভট্টাচার্যী)

চিন্তাময়ী তারা তুমি
আমার চিন্তা করেছো কি? (২)
নামে জগৎ চিন্তাহরা, কিন্তু কাজে তেমন কই মা দেখি?

প্রভাতে দাও অর্থচিন্তা, মধ্যাহ্নে দাও জঠর চিন্তা,
সায়াহ্নে দাও অলস চিন্তা, বল মা তোকে কখন ডাকি?
নামে জগৎ চিন্তাহরা, কিন্তু কাজে তেমন কই মা দেখি?
চিন্তাময়ী তারা তুমি মা.........

দিয়েছ এক মায়া চিন্তে, সদাই করি তাই চিন্তে,
না পারিলাম তোমার চিনতে মা......... (২)
চিন্তাকূপে ডুবে থাকি |
তুই গো পাষান মেয়ে, মা..... মা..... মা..... মাগো......
পরম চিন্তামণি পেয়ে, রহিলি পাষান হয়ে,
রামপ্রসাদকে দিয়ে ফাঁকি |
নামে জগৎ চিন্তাহরা, কিন্তু কাজে তেমন কই মা দেখি?
চিন্তাময়ী তারা তুমি মা.........

Thursday, July 11, 2019

ভেবে দেখ মন কেউ কারো নয় (শ্যামা সঙ্গীত) [Bhebe Dekh Mon Keu Karo Noi (Shyama Sangeet)]


--::শ্যামা সঙ্গীত::-- 
ভেবে দেখ মন কেউ কারো নয় (গায়ক: পান্নালাল ভট্টাচার্যী)

ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমন্ডলে | (২)
ভুল না দাক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়াজালে | (২)

যার জন্য মরো ভেবে, সেকি তোমার সঙ্গে যাবে? (২)
সেই প্রেয়সী দেবে গোবর ছড়া, অমঙ্গল হবে বলে | (২)

দিন দুই-তিনের জন্য ভবে, কর্তা বলে সবাই মানে | (২)
সেই কর্তারে দেবে ফেলে, কালাকালের কর্তা এলে | (২)

Saturday, July 6, 2019

আমায় একটু জায়গা দাও (শ্যামা সঙ্গীত) [Aamay Ektu Jayga Deo (Shyama Sangeet)]


--::শ্যামা সঙ্গীত::-- 
আমায় একটু জায়গা দাও (গায়ক: মান্না দে)

আমায় একটু জায়গা দাও
মায়ের মন্দিরে বসি
আমি অনাহত একজন, অনেক
দোষেতে দোষী
আমায় একটু জায়গা দাও
মায়ের মন্দিরে বসি

আমি সবার পিছনে থাকবো
শুধু মনে মনে মাকে ডাকবো
কারো কাজে বাধা হলে
সাজা দিও যত খুশী
আমায় সাজা দিও যত খুশী ।
আমায় একটু জায়গা দাও
মায়ের মন্দিরে বসি
আমি অনাহত একজন, অনেক
দোষেতে দোষী
আমায় একটু জায়গা দাও
মায়ের মন্দিরে বসি

ভেব না হঠাত্ সামনে
গিয়ে মায়ের চরণ ছুঁয়ে দেব
দুর থেকে শুধু চোখের
জলেতে মার রাঙা পা ধুয়ে দেব ।
শুধু আরতি যখন করবে, মা'র
পূজাদীপ তুলে ধরবে
আমাকে দেখতে দিয়ো মায়ের
একটু হাসি ।
আমায় একটু জায়গা দাও
মায়ের মন্দিরে বসি
আমি অনাহত একজন, অনেক
দোষেতে দোষী
আমায় একটু জায়গা দাও
মায়ের মন্দিরে বসি

Monday, June 17, 2019

আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি (শ্যামা সঙ্গীত) [Aami Montro Tantro Kichu Jani Ne (Shyama Sangeet)]

 --::শ্যামা সঙ্গীত::-- 
আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি (গায়ক: পান্নালাল ভট্টাচার্যী)



আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি না মা,
শুধু যা জেনেছি সেটুকু হলো এই,
তোরে ডাকার মতো ডাকতে যদি পারি,
তবে আসবি নে তোর এমন সাধ্য নেই |

যদি তোর ও মন্দিরের দ্বারে,
তোমার লাগি কাঁদি অঝোর ধারে |
যদি নয়ন হতে লুপ্ত ভুবন হয়,
সেই সে অশ্রুতেই |
তবু আমার কাছে আসবিনে তোর,
এমন সাধ্য নেই |

জানি আমার অনেক আছে দোষ,
তবু মাগো তোমায় ভালোবাসি |
আমি নয়ন মুদেও দেখতে সদাই পাই,
তোমারই ওই ভুবন মোহন হাসি |
আমি যা করি মা সবই তোমার কাজ,
আমার আমার বলতে লাগে লাজ |
যদি সকল ছেড়ে ঠাঁই চেয়েছি,
চরণ তলাতে |
তবে চিরজীবন রইবে দূরে,
এমন সাধ্য নেই,
ও মা তোর এমন সাধ্য নেই |