Tuesday, July 30, 2019

চিন্তাময়ী তারা তুমি মা (শ্যামা সঙ্গীত) [Chintamoyi Tara Tumi Ma (Shyama Sangeet)]


 --::শ্যামা সঙ্গীত::-- 
চিন্তাময়ী তারা তুমি মা (গায়ক: পান্নালাল ভট্টাচার্যী)

চিন্তাময়ী তারা তুমি
আমার চিন্তা করেছো কি? (২)
নামে জগৎ চিন্তাহরা, কিন্তু কাজে তেমন কই মা দেখি?

প্রভাতে দাও অর্থচিন্তা, মধ্যাহ্নে দাও জঠর চিন্তা,
সায়াহ্নে দাও অলস চিন্তা, বল মা তোকে কখন ডাকি?
নামে জগৎ চিন্তাহরা, কিন্তু কাজে তেমন কই মা দেখি?
চিন্তাময়ী তারা তুমি মা.........

দিয়েছ এক মায়া চিন্তে, সদাই করি তাই চিন্তে,
না পারিলাম তোমার চিনতে মা......... (২)
চিন্তাকূপে ডুবে থাকি |
তুই গো পাষান মেয়ে, মা..... মা..... মা..... মাগো......
পরম চিন্তামণি পেয়ে, রহিলি পাষান হয়ে,
রামপ্রসাদকে দিয়ে ফাঁকি |
নামে জগৎ চিন্তাহরা, কিন্তু কাজে তেমন কই মা দেখি?
চিন্তাময়ী তারা তুমি মা.........

Thursday, July 11, 2019

ভেবে দেখ মন কেউ কারো নয় (শ্যামা সঙ্গীত) [Bhebe Dekh Mon Keu Karo Noi (Shyama Sangeet)]


--::শ্যামা সঙ্গীত::-- 
ভেবে দেখ মন কেউ কারো নয় (গায়ক: পান্নালাল ভট্টাচার্যী)

ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমন্ডলে | (২)
ভুল না দাক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়াজালে | (২)

যার জন্য মরো ভেবে, সেকি তোমার সঙ্গে যাবে? (২)
সেই প্রেয়সী দেবে গোবর ছড়া, অমঙ্গল হবে বলে | (২)

দিন দুই-তিনের জন্য ভবে, কর্তা বলে সবাই মানে | (২)
সেই কর্তারে দেবে ফেলে, কালাকালের কর্তা এলে | (২)

Saturday, July 6, 2019

আমায় একটু জায়গা দাও (শ্যামা সঙ্গীত) [Aamay Ektu Jayga Deo (Shyama Sangeet)]


--::শ্যামা সঙ্গীত::-- 
আমায় একটু জায়গা দাও (গায়ক: মান্না দে)

আমায় একটু জায়গা দাও
মায়ের মন্দিরে বসি
আমি অনাহত একজন, অনেক
দোষেতে দোষী
আমায় একটু জায়গা দাও
মায়ের মন্দিরে বসি

আমি সবার পিছনে থাকবো
শুধু মনে মনে মাকে ডাকবো
কারো কাজে বাধা হলে
সাজা দিও যত খুশী
আমায় সাজা দিও যত খুশী ।
আমায় একটু জায়গা দাও
মায়ের মন্দিরে বসি
আমি অনাহত একজন, অনেক
দোষেতে দোষী
আমায় একটু জায়গা দাও
মায়ের মন্দিরে বসি

ভেব না হঠাত্ সামনে
গিয়ে মায়ের চরণ ছুঁয়ে দেব
দুর থেকে শুধু চোখের
জলেতে মার রাঙা পা ধুয়ে দেব ।
শুধু আরতি যখন করবে, মা'র
পূজাদীপ তুলে ধরবে
আমাকে দেখতে দিয়ো মায়ের
একটু হাসি ।
আমায় একটু জায়গা দাও
মায়ের মন্দিরে বসি
আমি অনাহত একজন, অনেক
দোষেতে দোষী
আমায় একটু জায়গা দাও
মায়ের মন্দিরে বসি

Monday, June 17, 2019

আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি (শ্যামা সঙ্গীত) [Aami Montro Tantro Kichu Jani Ne (Shyama Sangeet)]

 --::শ্যামা সঙ্গীত::-- 
আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি (গায়ক: পান্নালাল ভট্টাচার্যী)



আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি না মা,
শুধু যা জেনেছি সেটুকু হলো এই,
তোরে ডাকার মতো ডাকতে যদি পারি,
তবে আসবি নে তোর এমন সাধ্য নেই |

যদি তোর ও মন্দিরের দ্বারে,
তোমার লাগি কাঁদি অঝোর ধারে |
যদি নয়ন হতে লুপ্ত ভুবন হয়,
সেই সে অশ্রুতেই |
তবু আমার কাছে আসবিনে তোর,
এমন সাধ্য নেই |

জানি আমার অনেক আছে দোষ,
তবু মাগো তোমায় ভালোবাসি |
আমি নয়ন মুদেও দেখতে সদাই পাই,
তোমারই ওই ভুবন মোহন হাসি |
আমি যা করি মা সবই তোমার কাজ,
আমার আমার বলতে লাগে লাজ |
যদি সকল ছেড়ে ঠাঁই চেয়েছি,
চরণ তলাতে |
তবে চিরজীবন রইবে দূরে,
এমন সাধ্য নেই,
ও মা তোর এমন সাধ্য নেই |

Thursday, February 21, 2019

দে মা পাগল করে (শ্যামা সঙ্গীত) [De ma Pagol Kore (Shyama Sangeet)]


 --::শ্যামা সঙ্গীত::-- 
দে মা পাগল করে (গায়ক: পান্নালাল ভট্টাচার্যী)

আমায় দে মা পাগল করে, ব্রহ্মময়ী,
 দে মা পাগল করে |
আমার কাজ নাই মা জ্ঞান বিচারে,
দে মা পাগল করে |

তোমার প্রেমের সুরা,
পানে করো মাতোয়ারা |
ও মা ভক্ত চিত্ত হরা,
ডুবাও প্রেম সাগরে |
দে মা পাগল করে |

তোমার এ পাগলা গারদে,
কেহ হাসে কেহ কাঁদে,
কেহ নাচে আনন্দ করে |
ঈশা মুসা শ্রী চৈতন্য,
প্রেম ভরে অচিতন্য |
হায় কবে হব মা ধর্ম,
মিশে কার ভিতরে?
দে মা পাগল করে |

সর্বেতে পাগলের মেলা, যেমন গুরু তেমনি চেলা, প্রেমের খেলা কে ভুগতে পারে | (২)
 তুমি প্রেমে উল্মাদিনী, ওমা পাগলের শিরোমনি | (২)
প্রেমধনে কারো মা ধনী, কাঙাল প্রেম দাসের,
দে মা পাগল করে |

Monday, February 11, 2019

আমি যদি ভুল করি মা (শ্যামা সঙ্গীত) [Ami Jodi Bhul Kori Maa (Shyama Sangeet)]





--::শ্যামা সঙ্গীত::-- 

আমি যদি ভুল করি মা
শিল্পী: শ্রী পান্নালাল ভট্টাচার্য্য



(আমি যদি ভুল করি মা তুই যেন গো করিসনে ভুল) ২
ফুলের খেলায় ভুলে গিয়ে মা তুলিনি তোর পূজার ফুল
তুই যেন গো করিসনে ভুল
আমি যদি ভুল করি মা...

মিছে কাজে কাটানো যে দিন
মা...
মিছে কাজে কাটানো যে দিন
বুঝিনি তো বেড়ে যাবে ঋণ
আঁধারে করেছি জমা আলোক রথের ওড়া ফুল
আমি যদি ভুল করি মা...

ঘরের বাহির ঘুরে-ঘুরে অবশ হলো যে তনু-মন
মা...
ঘরের বাহির ঘুরে-ঘুরে অবশ হলো যে তনু-মন
মনের ভিতর জুড়ে-জুড়ে বাজে তোর নাম অনুক্ষণ
বাজে নাম অনুক্ষণ...
আমি শিশু তুই যে গো মা...
মা...
আমি শিশু তুই যে গো মা
অপরাধ করে না ক্ষমা
জননী তো ঠেলেনা পায়ে সন্তান যদি হয় বাতুল

(আমি যদি ভুল করি মা তুই যেন গো করিসনে ভুল) ২

Monday, February 4, 2019

কাজ কি মা সামান্য ধনে (শ্যামা সঙ্গীত) [Kaaj ki Maa samanya dhone (Shyama Sangeet)]





--::শ্যামা সঙ্গীত::-- 

কাজ কি মা সামান্য ধনে
শিল্পী: শ্রী পান্নালাল ভট্টাচার্য্য



...
কাজ কি মা সামান্য ধনে
আমার কাজ কি মা সামান্য ধনে
কে কাঁদছে গো তোর ধনবিহনে
কাঁদছে গো তোর ধনবিহনে
কাজ কি মা সামান্য ধনে
আমার কাজ কি মা সামান্য ধনে

(সামান্য ধন দিলে তারা পড়ে রবে ঘরের কোণে)
(যদি দাও মা আমায় অভয়চরণ রাখি হৃদিপাদ্মাসনে) 2
কাজ কি মা সামান্য ধনে
আমার কাজ কি মা সামান্য ধনে

(গুরু আমায় কৃপা করে মা যে ধন দিলে কানে-কানে) 2
এমন (গুরু-আরাধিত মন্ত্র মা তাও হারালাম সাধন-বিনে)
কাজ কি মা সামান্য ধনে
আমার কাজ কি মা সামান্য ধনে

প্রসাদ বলে কৃপা যদি মা হবে তোমার নিজগুণে
প্রসাদ বলে কৃপা যদি মা... গো
প্রসাদ বলে কৃপা যদি মা হবে তোমার নিজগুণে
আমি অন্তিমকালে জয়দুর্গা বলে স্থান পাই যেন ওই চরণে
অন্তিমকালে দুর্গা বলে স্থান পাই যেন ওই চরণে

কাজ কি মা সামান্য ধনে
আমার কাজ কি মা সামান্য ধনে
কে কাঁদছে গো তোর ধনবিহনে
মা কাঁদছে গো তোর ধনবিহনে
কাজ কি মা সামান্য ধনে

আমার কাজ কি মা সামান্য ধনে